Showing posts with label Minar Rahman. Show all posts
Showing posts with label Minar Rahman. Show all posts

Saturday, 16 December 2017

এতোটা ভালোবাসি

শিরোনামঃ এতোটা ভালোবাসি
কথাঃ রবিউল ইসলাম জীবন
কন্ঠঃ মিনার রহমান
সুরঃ মিনার রহমান
সঙ্গীতায়োজনঃ ইমন চৌধুরী
টেলিফিল্মঃ ভালোবাসার সম্পাদকীয়


এতোটা ভালোবাসি
তবুও কম মনে হয়
তোমারই আরো কাছে
যেতে চাইছে হৃদয়


আমার এ মন
এ জীবন
হোক আরো হোক
তুমিময়
হোক


তুমিহীনা পৃথিবীতে
এক মুহুর্ত নয়


সারাদিন সারারাত
তোমারই অনুভব
থাকে আমায় ঘিরে
ভাবনার প্রহরে
আবেগী শহরে
আসো তুমি ফিরে
তোমার জন্য এই আমার
যত অনুনয়


আমার এ মন
এ জীবন
হোক আরো হোক
তুমিময়
হোক


তুমিহীনা পৃথিবীতে
এক মুহুর্ত নয়


কতটা অবুঝ হলে
শহরের কোণে কোণে
তোমাকেই খুঁজে বেড়াই
ছুঁয়ে যাই শুন্য মনে


দূরে হারিয়ে

শিরোনামঃ দূরে হারিয়ে
কথাঃ মিনার রহমান
কন্ঠঃ মিনার রহমান
সুরঃ সাজিদ সরকার
সঙ্গীতায়োজনঃ সাজিদ সরকার
টেলিফিল্মঃ ব্যাচ ২৭


কখনো দুচোখ জুড়ে তাকিয়ে থেকে
কখনো মায়ার বাঁধনে জড়িয়ে
ঘুম হয়ে, পিছু টান হয়ে
শুধু তুমিই তো ছিলে
পথের প্রান্তে গাওয়া গানগুলো
আর পুরনো খাতায় লেখা লাইনগুলো
নীল হয়ে, অবনীল হয়ে
শুধু তোমাকেই খোঁজে


জানিনা কোথায় তুমি
কেন যে দূরে হারিয়ে
কেন যে আছো লুকিয়ে
আজো আছি তোমারই হয়ে


যদি কখনো আবার হয় দেখা
যদি পথ দুটো না হয় একা
তবে রোজ রাতে আমি তারা হয়ে
জ্বলবো তোমার ইশারায়


জানা অজানার মাঝে ভুল হয়ে
কোন উদাসী বিকেল জুড়ে ঝুম হয়ে
সুর হয়ে, কবিতা হয়ে, শুধু তোমাকেই খুঁজি


জানিনা কোথায় তুমি
কেন যে দূরে হারিয়ে
কেন যে আছো লুকিয়ে
আজো আছি তোমারই হয়ে


 তা জানি না (Ta jani Na)

শিরোনামঃ তা জানি না
কথাঃ মিনার রহমান
কন্ঠঃ মিনার রহমান
সুরঃ মিনার রহমান
সঙ্গীতায়োজনঃ সাজিদ সরকার


তুমি আমি এক সাথে রোদে মাখা বৃষ্টি দেখেছি,
উড়ে চলা গাংচিলে শত শত স্বপ্ন এঁকেছি,
পড়ে থাকা নীল খামে আকাশ কে চিঠি লিখেছি,
ধুলো পড়া রাজপথে ঘুরে ঘুরে সাক্ষী রেখেছি,
ঘুণে ধরা ডায়েরিতে কত কত কাব্য লিখেছি,
মুঠো মুঠো উল্লাসের স্মৃতি জুড়ে গল্প কিনেছি,
কিনেছি…
আমার চোখ জুড়ে যা… দেখছো,
তা নয় কোন ছলনা,
তোমার মিষ্টি হাসিতে যা বলছো তা,
বুঝেও বুঝি না,


তুমি আমি এক সাথে ভুলে ভরা জোছনা দেখেছি,
অভিমানী ক্যানভাসে মুছে যাওয়া কান্না এঁকেছি,
মিছেমিছি ঘুম হয়ে জেগে থাকার গল্প লিখেছি,
লিখেছি…
আমার মন বলে আমি বলছি না
তোমার বন্ধ চোখে ঘুম আসছে না
কেন ভুল করেও ভালোবাসছি না
তা জানি না
তা জানি না …


আমার চোখ জুড়ে যা… দেখছো
তা নয় কোন ছলনা
তোমার মিষ্টি হাসিতে যা বলছো তা
বুঝেও বুঝি না
আমি উড়ে উড়ে কোনখানে যাবো জানি না
জানি ডাকবেই আবার তোমার ঠিকানায়
আমার মন বলে আমি বলছি না
তোমার বন্ধ চোখে ঘুম আসছে না
কেন ভুল করেও ভালোবাসছি না
তা জানি না
তা জানি না …


শঙ্খের তীরে

শিরোনামঃ শঙ্খের তীরে
কথাঃ মিনার
কন্ঠঃ মিনার
সুরঃ মিনার
অ্যালবামঃ আড়ি
সঙ্গীতায়োজনঃ তাহসান


এই শহরের কোন রাস্তার ধারে
ইট ঘেরা কোন দেয়ালের ওপারে
ধূসর কোন কবিতার বইয়ে
পথ হারা শত পথিকের ভীড়ে রোজ


আমি তোমাকেই খুঁজি
শুধু তোমাকেই খুঁজি


আর চিরচেনা সেই শঙ্খের তীরে
হয়তো বা দুঃস্বপ্নের ভীরে
ক্লান্তি আর কষ্টের মোহে
অন্ধাকারকে সঙ্গী করে একা


আমি দাড়িয়ে থাকি
শুধু দাড়িয়ে থাকি


যতটাই দূরে থাকো
শুধু একবার ঐ দুরের
বিস্তৃত আকাশটাকে দেখ
শুধু একবার ঘাস ফুলের সাথে
নীল আরও নীল ছবি আঁক
ঐ দক্ষিণ খোলা জানালা
আর বৃষ্টির হাহাকার
ডাকছে আবার


লিলুয়া বাতাস

শিরোনামঃ লিলুয়া বাতাস
কথাঃ মিনার
কন্ঠঃ মিনার
সুরঃ মিনার
সঙ্গীতায়োজনঃ তাহসান
অ্যালবামঃ আড়ি


আবারও পথে দেখা পথিকেরই সাথে
চেনা মুখে সে অভিমান
বিবালী বাউল গাইছে দেখ অগোচরে
বাউন্ডুলে কোন গান
প্রশ্নগুলো প্রশ্ন দিয়ে ঘেরা শুধু
উত্তরেরা উড়ে
সবাই সুখে সুখী হলে বল তবে
হবে কে ভবঘুরে


ঘরে ফিরে আয় দাঁড়িয়ে যে ঠায়
লিলুয়া বাতাস ডাকে
ভাবছ কি যে হায় একা নিরালায়
আজও মনে পড়ে তাকে


অচেনা মোহের অজানা হিসেবগুলো
ভেঙ্গেচুরে ছারখার
ফেরারি হৃদয় ঘুরে ঘুরে দূরে দূরে
কেবলই এপার ওপার
হিসেবী জীবন হঠাৎ বেহিসেবী
মন যে কোথায় হারায়
আহত পাখির ভীত আহ্বানে তবু
সময় থমকে দাঁড়ায়


নীল (Neel)

শিরোনামঃ নীল
কথাঃ মিনার
কন্ঠঃ মিনার
সুরঃ মিনার
সঙ্গীতায়োজনঃ তাহসান
অ্যালবামঃ আড়ি


তুমি আঁকছ কেন
সেই রঙ্গিন ছবি
কেন দেখছো দূরের ঐ আকাশ
তুমি হাঁটছো কেন
একা একলা পথে
তবু পথটার একাই বসবাস


তুমি আঁকছ কেন
সেই রঙ্গিন ছবি
কেন দেখছো দূরের ঐ আকাশ
তুমি হাঁটছো কেন
একা একলা পথে
তবু পথটার একাই বসবাস


কেন শেষ বিকেলের
সে পড়ন্ত রোদে
তুমি গাইছো নতুন কোন গান
কেন জোছনা রাতে
রঙ্গিন ক্যানভাসে
তবু কাঁদছে তোমার অভিমান


স্বপ্ন দেখার সেই প্রিয় দিন
আজও রঙ্গিন অমলিন আরও নীল
দূরের আকাশ মেলছে ডানা শুভ্র গাঙ্গচিল
বৃষ্টির ফোঁটায় আঁকছি ছবি
সেই ধূসর কবিতায় আমি অন্ধ কবি
ভোরের আলোয় কবিতারা সব ছন্দে মাতাল(২)


কেন শেষ বিকেলের
সে পড়ন্ত রোদে
তুমি গাইছো নতুন কোন গান
কেন জোছনা রাতে
রঙ্গিন ক্যানভাসে
তবু কাঁদছে তোমার অভিমান


ঝুম (Jhom)

শিরোনামঃ ঝুম
কথাঃ মিনার
কন্ঠঃ মিনার
সুরঃ মিনার
সঙ্গীতায়োজনঃ সাজিদ সরকার


তুমি আমায় ডেকেছিলে
এক মেঘে ঢাকা দিনে
কেন আমি দেইনি সাড়া
আমার চোখে আকাশ দেখে
তুমি বলেছিলে কিছু
বুঝিনি কেন সেই ইশারা


এখন আমি অন্য আমি হয়ে
ছুটে চলি তোমারই শহরে
হারিয়ে চোখের যত ঘুম


ঝুম
উড়ে উড়ে দূরে দূরে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
উড়ে ঘুরে তারে ডাকি
ঝুম
উড়ে উড়ে দূরে দূরে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
উড়ি ঘুরে তারেই খুঁজি


আলো আধারির এ মায়ায়
এই অবেলায়
মন যে হারায়
চেনা মেঘে অচেনা কত পথ
হঠাৎ কেনো থমকে দাঁড়ায়


তোমার আমার ফেলে আসা যত
রঙিন রঙিন স্মৃতি
লুকিয়ে অবুঝ ঠিকানায়
অচিন মনের অচিন কোন কোণে
বন্দী আজও আমি
ভুল সে পথের সীমানায়


এখন আমি অন্য আমি হয়ে
ছুটে চলি তোমারই শহরে
হারিয়ে চোখের যত ঘুম


ঝুম
উড়ে উড়ে দূরে দূরে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
উড়ে ঘুরে তারে ডাকি
ঝুম
উড়ে উড়ে দূরে দূরে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
উড়ি ঘুরে তারেই খুঁজি


দেয়ালে দেয়ালে

শিরোনামঃ দেয়ালে দেয়ালে
কথাঃ রবিউল ইসলাম জীবন
কন্ঠঃ মিনার
সুরঃ মিনার
সঙ্গীতায়োজনঃ ইমরান চৌধুরী
অ্যালবামঃ দেয়ালে দেয়ালে


বলনা কেন তুমি বহুদূর,
কেন আমি একা হৃদয়ে ভাঙচুর।
জানো না তুমিহীনা এ আমার,
স্বপ্ন মেঘে ঢাকা নামে না রোদ্দুর।


দেয়ালে দেয়ালে খেয়ালে খেয়ালে,
হিসেবে বেহিসেবে
তোমাকেই খুঁজি।
আড়ালে আড়ালে,
কোথায় হারালে
ফিরে তুমি আর আসবেনা বুঝি?


কত রাত কেটে গেছে আধারে ,
নেইতো ভোরের দেখা বোঝাবো কিভাবে ?
কত ঘুম মিশে গেছে অজানায়
জানে শুধু দু ‘ চোখ ভুল সে স্বভাবে ।


দেয়ালে দেয়ালে খেয়ালে খেয়ালে,
হিসেবে বেহিসেবে
তোমাকেই খুঁজি।
আড়ালে আড়ালে,
কোথায় হারালে
ফিরে তুমি আর আসবেনা বুঝি?


তবু আমি তোমার অপেক্ষায়
দেখবো নতুন দিনের আলো।
বেঁচে থাকার আশ্রয় তুমি
তোমাকেই শুধু বাসি ভালো।


দেয়ালে দেয়ালে খেয়ালে খেয়ালে,
হিসেবে বেহিসেবে
তোমাকেই খুঁজি।
আড়ালে আড়ালে,
কোথায় হারালে
ফিরে তুমি আর আসবেনা বুঝি?


বলনা কেন তুমি বহুদূর,
কেন আমি একা হৃদয়ে ভাঙচুর।
জানো না তুমিহীনা এ আমার,
স্বপ্ন মেঘে ঢাকা নামে না রোদ্দুর।


ঘুম (Ghoum)

শিরোনামঃ ঘুম
কন্ঠঃ মিনার/তাহসান
কথাঃ মিনার
সুরঃ মিনার/তাহসান
সঙ্গীতায়োজনঃ তাহসান
অ্যালবামঃ আড়ি


ঘুম জড়ানো রাতটা ঘিরে
একলা জেগে রই
আর রোজ সকালে হাসতে থাকা
ফাগুন তুমি কই


কবে আবার আসবে বল দাঁড়িয়ে একা
সেও কি তুমি জানোনা
কবে আবার পড়বে মনে নাম না জানা
সেই সে পথের ঠিকানা


ঘুম জড়ানো পথটা ধরে হাঁটছি বহুদূর
আর ক্লান্ত চোখে ক্লান্তিগুলোর অবুঝ কোন সুর
ব্যস্ত শহর বদলে গেছে থমকে আছে সব
আর বদলে যাওয়া ভাবনাগুলোর নিরব কলরব


চার দেয়ালের হাতছানিতে মোহের ভাঙ্গাগড়া
আর রোজ বিকেলের সবটা জুড়ে স্মৃতির পিছুতাড়া
আনমনেতে প্রশ্নগুলোর অলস অভিমান
আর মরচে পড়া হারমনিকায় ভুলের জয়গান


কারণে অকারণে (Karone Okarone)

শিরোনামঃ কারণে অকারণে
কথাঃ ইশতিয়াক আহমেদ
কন্ঠঃ মিনার রহমান
সুরঃ মিনার রহমান
সঙ্গীতায়োজনঃ শাকের রাজা


কারণে অকারণে
নিষেধে বা বারণে
তোমার নামেই যত
জোছনা নিলাম
নিয়মে অনিয়মে
দহনে বা ধারণে
আমায় নিখোঁজ ভাবো
বাঁপাশেই ছিলাম


কারণে অকারণে
নিষেধে বা বারণে
তোমার নামেই যত
জোছনা নিলাম
ভেতরে বাহিরে
দহণে বা ধারণে
আমায় নিখোঁজ ভাবো
বাঁপাশেই ছিলাম


চোখে জল নোনা কি
নিয়ে গেলো জোনাকি কেনো
আমি পথে একা দাঁড়িয়ে
আলোদের পিয়নে
সোডিয়াম নিয়নে যেনো
সবই কোথায় হারিয়ে


আমি তোমার দ্বিধায় বাঁচি
তোমার দ্বিধায় পুড়ে যাই
এমন দ্বিধার পৃথিবীতে
তোমায় চেয়েছি পুরোটাই
আমি তোমার স্বপ্নে বাঁচি
তোমার স্বপ্নে পুড়ে যাই
এমন সাধের পৃথিবীতে
তোমায় চেয়েছি পুরোটাই
জলেতে আগুনে
বর্ষা বা ফাগুনে
তোমার নামে যত
মেঘেদের গান
জাগরণে মিছিলে
কোথায় যে কি ছিলে
আমায় নিখোঁজ ভাবো
নিয়ে অভিমান


চোখ (Chok)

শিরোনামঃ চোখ
কথাঃ মেহেদী হাসান লিমন
কন্ঠঃ মিনার
সুরঃ নাজির মাহমুদ
সঙ্গীতায়োজনঃ মুশফিক লিটু


আমি তোর চোখের দিকে তাকিয়ে কিছু বলতে চাই তোকে
আমি তোর মনটা ছুঁয়ে স্বপ্ন দিয়ে আঁকবো যে তোকে


তুই থাকলে রাজি, ধরবো বাজি, কোন কিছু না ভেবে
তুই থাকলে রাজি, ধরবো বাজি, কোন কিছু না ভেবে
ও একটু নয়, অনেক বেশি ভালোবাসি তোকে


তুই তাকালে মেঘের পাল, ডানা মেলে ওড়ে গাঙচিল
তোর ইশারা দিচ্ছে সাড়া, হৃদয় সুখের অন্ত্যমিল


তুই থাকলে রাজি, ধরবো বাজি, কোন কিছু না ভেবে
তুই থাকলে রাজি, ধরবো বাজি, কোন কিছু না ভেবে
ও একটু নয়, অনেক বেশি ভালোবাসি তোকে


খুব অদূরে রাত্রি ভোরে ইচ্ছেগুলো হচ্ছে নিখোঁজ
জানাশোনা তোর বায়না আনমনা হই আমি অবুঝ


তুই থাকলে রাজি, ধরবো বাজি, কোন কিছু না ভেবে
তুই থাকলে রাজি, ধরবো বাজি, কোন কিছু না ভেবে
ও একটু নয়, অনেক বেশি ভালোবাসি তোকে


চা খাবো না (Cha khabo Na)

শিরোনামঃ চা খাবো না
কন্ঠঃ মিনার
কথাঃ অনিক খান
সুরঃ মিনার
সঙ্গীতায়োজনঃ তাহ্‌সান
অ্যালবামঃ আড়ি


আজকে আমি চাঁদ ছোঁব না
চাঁদের সাথে আড়ি
আজকে আকাশ আকাশ শুধুই
বন্ধ বাড়াবাড়ি


হাওয়ায় আমি ভাসবো না আজ
ভাসবে ধূলিকণা
আজ হবে না হাওয়ার সাথে
আমার বনিবনা


আজকে আমি চা খাব না
ঠান্ডা হবে চায়ের কাপ
আজকে আমি চা খাব না
আজকে আমার মন খারাপ


সাগর তুমি সাগর শুধুই
আজকে তুমি বন্ধু নও
আজকে না হয় ভাটার টানে
অনেক অনেক দূরের হও


তোর বুকে আজ হাঁটবো না পথ
বসবো না তোর পাশে
আজকে আমি একলা হব
স্বপ্ন সর্বনাশে


আরও একটু দূরে (Aro Ekto Dure)

শিরোনামঃ আরও একটু দূরে
কন্ঠঃ মিনার/তাহসান
কথাঃ মিনার
সুরঃ মিনার/তাহসান
সঙ্গীতায়োজনঃ তাহসান
অ্যালবামঃ আড়ি


আরও একটু দূরে দূরে
কোন পথ হারা সুরে
তুমি এক ভবঘুরে ঘুরবেই


কোন ক্লান্ত দুপুরে
এই ব্যস্ত শহরে
জানি ঘুম ভেঙ্গে ঘরে ফিরবেই


ঐ হাড়কাঁপা শীতে
আর কাঠপোড়া রোদে
জানি ভুল ভরে গানটা গাইবেই


তবু একবার মনে রেখো
যতটাই দূরে থাকো
সেই রাত জাগা ফানুস উড়বেই


জানি অবুঝ মনের কোণে
কোন নিরব প্রহর গুনে
ফেরারী দখিন হাওয়া বইবেই


বোহেমিয়ান এক বিকেলে
আর ভুলের অন্তমিলে
জানি ভালোবাসার হিসেব মিলবেই


ঘাসফড়িং যেন উড়ে উড়ে ছন্নছাড়া
কাকডাকা ভোরে স্বপ্নরা দিশেহারা
একদিন জানি বিবাগী বেহায়া বাতাস ডাকবেই


আড়ি (Ari)

শিরোনামঃ আড়ি
কথাঃ মিনার
কন্ঠঃ মিনার
সুরঃ মিনার
সঙ্গীতায়োজনঃ তাহসান
অ্যালবামঃ আড়ি


বন্ধু তুমি হয়তো ভুলে আছো আমায়
আমিতো এখনও পারিনি
এলোমেলো এই মনটা তোমার
অগোচরে জানি আমায় খোঁজে
তবুও কখনও বলেনি


জানি পাশেই আছো
ছুঁয়ে দেখতে পারিনা
জানি কাছেই আছো
উপলব্ধি করি না
তবু স্বপ্ন দেখি একদিন দু’জনে আকাশ ছোঁব
বিষন্নতার সাথে আড়ি নেব


কোন এক শরতের বিকেলে
চিরচেনা কোন মোহের ভীরে
এখনও হয়তো একা ভাবছ আমায়
কবিতার সব পঙক্তিগুলো
অকারনে বড় অবাঞ্ছিত
প্রিয় সুরগুলো কেমন যেন অপিরিচিত
বৃষ্টির রিমঝিম শব্দে
এখনও কি তুমি আঁকছ ছবি
ভবঘুরে সেই নীল ক্যানভাস আমার কবি
জোছনার সাথে সঙ্গী হয়ে
দেখ একা আমি হাঁটছি আজও
সুখী হবো বলে খুঁজছি তোমায় প্রতিনিয়ত


আখের গোছায় (Akher Ghochai)

শিরোনামঃ আখের গোছায়
কথাঃ মিনার
কন্ঠঃ মিনার
সুরঃ মিনার
সঙ্গীতায়োজনঃ তাহসান
অ্যালবামঃ আড়ি


আখের গোছায় কোন দ্যাশেতে যাই
সব দ্যাশ যাইতে মানারে
সব দ্যাশ যাইতে মানা


রঙ্গিন নেশায় কোন রঙে হারাই
সব রং বন্ধু ঘোলা রে
সব রং বন্ধু ঘোলা


পথ ভুলিয়া কোন পথে হারাই
সব পথ এক রোখা রে
সব পথ এক রোখা


সরল মেনে কোন মনে পালাই
মন দেয় তবু ধোঁকা রে
মন দেয় তবু ধোঁকা


আহারে (Ahare)

শিরোনামঃ আহারে
কথাঃ মিনার রহমান
কন্ঠঃ মিনার রহমান
সুরঃ সাজিদ সরকার
অ্যালবামঃ আহারে


আমি কি দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে
সে ছিল দূরে দূরে তাকিয়ে
আহারে আহারে কোথায় পাব তাহারে
যে ছিল মনেরও গহীন কোণে
আমি কি দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে
সে ছিল দূরে দূরে তাকিয়ে
আহারে আহারে কোথায় পাব তাহারে
যে ছিল মনেরও অচিন কোণে
আকাশে বাতাসে বসন্ত সুবাসে
কোকিলেরও কুহূ ডাকে তারই ছোঁয়া
ওলিতে গলিতে ঘরেতে বাহিরে যেথা যাই
ডাকে মোরে তারই ছায়া


আমি কি দেখিনি হায় বুঝিনি শুনিনি হায়
তাহারও মনেরও আকুলতা
কেন সে বোঝেনি হায় শোনেনি জানেনি হায়
আমারও বুকেরও অবুঝ কথা
উড়িয়া উড়িয়া ঘুরিয়া ঘুরিয়া খুঁজিয়া বেড়াই তারে
ডানা মেলে
এপাড়ে ওপাড়ে দুয়ারে দুয়ারে শহরের
খোঁয়াড়ে আঁকা মিছিলে
আমি কি দেখিনি হায় বুঝিনি শুনিনি হায়
তাহারও মনেরও আকুলতা
কেন সে বোঝেনি হায় শোনেনি জানেনি হায়
আমারও বুকেরও অবুঝ কথা


আমি কি দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে
সে ছিল দূরে দূরে তাকিয়ে
আহারে আহারে কোথায় পাব তাহারে
যে ছিল মনেরও গহীন ঘরে


আবার যখন (Abar Jhokon)

শিরোনামঃ আবার যখন
কথাঃ মিনার
কন্ঠঃ মিনার
সুরঃ মিনার
সঙ্গীতায়োজনঃ পাভেল আরিন
অ্যালবামঃ আড়ি


আবার যখন আকাশ হয়ে
বৃষ্টিজলে আটকে পড়ে
তোমায় দেখবো
তখন তুমি ফিরিয়ে দিও না


আবার যখন অন্তরালে একলা হয়ে অন্ধকারে
তোমায় ভাববো তখন তুমি অভিমান করোনা
যখন নিঝুম রাতের তারা একফালি চাঁদ জোছনা ভরা
জোনাকির আলোয় হাত বাড়িয়ে আমায় ডাকে না
যখন মোহের অন্তরালে রঙিন কোন স্বপ্নজলে
আমার ছোট নাওয়ের মাঝি ভিড়তে পারে না


তখনও তোমায় ভালোবাসি
তখনও তোমায় ভালোবাসি
তখনও তোমায় ভালোবাসি


আবার যখন জোছনা রাতে শিশির ভেজা ঘাসের মাঝে
থাকব বসে একা তখন তুমি প্রশ্ন করো না
আবার যখন পথহারা পথে অবচেতনার অন্ত্যমিলে
ছুটতে থাকি আমি তখন তুমি পিছু ডাক দিওনা


আবার (Abar)

শিরোনামঃ আবার
কথাঃ স্নেহাশীষ ঘোষ
কন্ঠঃ মিনার
সুরঃ মিনার
সঙ্গীতায়োজনঃ রেজওয়ান শেখ


তুমি কি আমার হাসিমুখের আবার কারন হবে?
তুমি কি আমার শত ভুলের আবার বারণ হবে?


দেবো না জল আসতে চোখে,
কোনদিনও আর,
আর একটিবার দাও যদি জল মোছার অধিকার।


তুমি কি আমার হাসিমুখের আবার কারন হবে?
তুমি কি আমার শত ভুলের আবার বারণ হবে?


আমি তোমার নতুন ভোরের সূর্য হতে চাই,
আমি আবার তোমার আশার প্রদীপ হতে চাই।
দেবো না জল আসতে চোখে,
কোনদিনও আর,
আর একটিবার দাও যদি জল মোছার অধিকার।


তুমি কি আমার হাসিমুখের আবার কারন হবে?
তুমি কি আমার শত ভুলের আবার বারণ হবে?


মুছে ফেলো অভিমানের দাগটি তুমি এবার,
হাসির আলোয় আমায় করো আলোকিত আবার।
দেবো না জল আসতে চোখে,
কোনদিনও আর,
আর একটিবার দাও যদি জল মোছার অধিকার।


তুমি কি আমার হাসিমুখের আবার কারন হবে?
তুমি কি আমার শত ভুলের আবার বারণ হবে?


New Post

Mele chaliyan

Mele chaliyan te leke aave chudiyan - 2 vich bava vich hon channa puriyan - 2 hoye ke leja mera guth milke - 2 Ho mele chaliy...

Popular Posts