Showing posts with label Thasan. Show all posts
Showing posts with label Thasan. Show all posts

Friday, 15 December 2017

Irsha

দূরে তুমি দাঁড়িয়ে
সাগরের জলে পা ভিজিয়ে
কাছে যেতে পারি না
বলতে আজ পারিনা
তুমি আমার এখনো
সামনে তুমি দাঁড়িয়ে
কারো হাত জড়িয়ে
হাতটা ধরতে পারি না
কাছে টানতে পারি না
তোমার হাতে আজ অন্য কেউ
সাগরের পাড়ে হাত ধরে
দেখছো
সূর্যডোবা আমি নেই
এখনো বৃষ্টি পড়ে
বৃষ্টিতে ভেজা
আমার পাশে তুমি নেই
জানালার পাশে দাঁড়িয়ে
তাকিয়ে আকাশে
সেখানে চাঁদটা নেই
এখনো বৃষ্টি পড়ে
বৃষ্টিতে ভেজা
আমার পাশে তুমি নেই
সেই তুমি আজ আমার কাছে
আমার স্মৃতি ফিরিয়ে
দিতে
আমি আজ কাঁদব না
হয়তো দু‘এক ফোটা
তবু বলবোনা ভালোবাসি
কোন এক ছোট্ট মিথ্যা
মুছে দিয়েছে সব আমার
আমার দেওয়া ঘড়ির
সময় গুলো মোছেনি
তুমি রক্তাক্ত আমি
অপরাধী
আমার চোখের দিকে তাকিয়ে
দেখো কাঁদছি আমি অসহায়
তোমায় হারিয়ে জীবনটা
আমার কষ্টের গানে ডুবে
হায়
জানি ফিরিয়ে নেবার কোন
কারণ নেই তোমার এই
জীবনে
তবুও এখনো তুমি সত্য
এখনো এখনো আমার জীবনে
আমার চোখের দিকে তাকিয়ে
দেখো কাঁদছি আমি অসহায়
তোমায় হারিয়ে জীবনটা
আমার কষ্টের গানে ডুবে
হায়
জানি ফিরিয়ে নেবার কোন
কারণ নেই তোমার এই
জীবনে
তবুও এখনো তুমি সত্য
এখনো এখনো আমার জীবনে
আমার চোখের দিকে তাকিয়ে
দেখো কাঁদছি আমি অসহায়
তোমায় হারিয়ে জীবনটা
আমার কষ্টের গানে ডুবে
হায়
জানি ফিরিয়ে নেবার কোন
কারণ নেই তোমার এই
জীবনে
তবুও এখনো তুমি সত্য
এখনো এখনো আমার জীবনে

Irsha

দূরে তুমি দাঁড়িয়ে
সাগরের জলে পা ভিজিয়ে
কাছে যেতে পারি না
বলতে আজ পারিনা
তুমি আমার এখনো
সামনে তুমি দাঁড়িয়ে
কারো হাত জড়িয়ে
হাতটা ধরতে পারি না
কাছে টানতে পারি না
তোমার হাতে আজ অন্য কেউ
সাগরের পাড়ে হাত ধরে
দেখছো
সূর্যডোবা আমি নেই
এখনো বৃষ্টি পড়ে
বৃষ্টিতে ভেজা
আমার পাশে তুমি নেই
জানালার পাশে দাঁড়িয়ে
তাকিয়ে আকাশে
সেখানে চাঁদটা নেই
এখনো বৃষ্টি পড়ে
বৃষ্টিতে ভেজা
আমার পাশে তুমি নেই
সেই তুমি আজ আমার কাছে
আমার স্মৃতি ফিরিয়ে
দিতে
আমি আজ কাঁদব না
হয়তো দু‘এক ফোটা
তবু বলবোনা ভালোবাসি
কোন এক ছোট্ট মিথ্যা
মুছে দিয়েছে সব আমার
আমার দেওয়া ঘড়ির
সময় গুলো মোছেনি
তুমি রক্তাক্ত আমি
অপরাধী
আমার চোখের দিকে তাকিয়ে
দেখো কাঁদছি আমি অসহায়
তোমায় হারিয়ে জীবনটা
আমার কষ্টের গানে ডুবে
হায়
জানি ফিরিয়ে নেবার কোন
কারণ নেই তোমার এই
জীবনে
তবুও এখনো তুমি সত্য
এখনো এখনো আমার জীবনে
আমার চোখের দিকে তাকিয়ে
দেখো কাঁদছি আমি অসহায়
তোমায় হারিয়ে জীবনটা
আমার কষ্টের গানে ডুবে
হায়
জানি ফিরিয়ে নেবার কোন
কারণ নেই তোমার এই
জীবনে
তবুও এখনো তুমি সত্য
এখনো এখনো আমার জীবনে
আমার চোখের দিকে তাকিয়ে
দেখো কাঁদছি আমি অসহায়
তোমায় হারিয়ে জীবনটা
আমার কষ্টের গানে ডুবে
হায়
জানি ফিরিয়ে নেবার কোন
কারণ নেই তোমার এই
জীবনে
তবুও এখনো তুমি সত্য
এখনো এখনো আমার জীবনে

Utsho

শূন্য শীতল নিস্তব্ধ
পৃথিবীতে একটি সূক্ষ্ম
উষ্ণতা
বায়ুর সমতা দুলিয়ে ভেসে
আসে এক প্রশান্তি
অনুভূতির চুড়ান্তে
শিহরণ জাগানো এক সুস্বর
ধ্বনি
কখনো বুঝতে পারবোনা,
কখনও প্রকাশ হবে না
জানবো না সুরের
উপলব্ধি, দিতে পারবোনা
দৃঢ় প্রেরণা

Nirbasito

হারিয়ে গিয়েছ কোথায়
কখন একটুকু টের পাইনি
হারিয়ে যাওয়া প্রহর
গুলো তোমার কাছে চায়নি
কাছের তোমায় ঝাপসা দেখি
দুরের তুমি অদৃশ্য
আধার কালো মেঘের পাড়ে
নির্বাসিত আমি
এই দৃশ্য একটু ছুঁয়ে
দেখি
ভালোবাসার নীল অনুভুতি
নীল অনুভূতি
এই দৃশ্য নীল অনুভূতি
হারিয়ে গিয়েছ কোথায় কখন
একটুকু টের পাইনি
হারিয়ে যাওয়া প্রহর
গুলো তোমার কাছে চায়নি
হারিয়ে গিয়েছ কোথায় কখন
একটুকু টের পাইনি
হারিয়ে যাওয়া প্রহর
গুলো তোমার কাছে চায়নি
কাছের তোমায় ঝাপসা দেখি
দুরের তুমি অদৃশ্য
আধার কালো মেঘের পাড়ে
নির্বাসিত আমি
এই দৃশ্য একটু ছুঁয়ে
দেখি
ভালোবাসার নীল অনুভুতি
নীল অনুভূতি
এই দৃশ্য নীল অনুভূতি

Sriti

যদি ইচ্ছে করে তবে
প্রাচীন অন্ধকারে,
এক শব্দের পাশে দাঁড়িয়ে
ভুলে যেতে পারো
এই মুখ, এই গান, এই মন।
তবুও মুখর প্রতিচ্ছবি
আয়নায় প্রতিবিম্ব নেই,
পলাতক হৃদয়ে নামে রাত
তোমার যাত্রা পথে
কুয়াশা।

তোমার চলার পথে ধূসর
স্মৃতি
ফিরে আসে নির্জন রাতে।
তোমার অনন্ত রাত
স্বপ্ন দেখতে বলে,
বলে কার কাছে ছুটে যাও
ছুটে যাও
যদি ইচ্ছে করে তবে,
এক গানের কাছে
ফিরে নতজানু হতে পারো
তবুও
স্রোতের দুপাশে
থাকবে না কেও,
থাকবো না আমি,
থাকবে না কেও,

তোমার চলার পথে ধূসর
স্মৃতি
ফিরে আসে নির্জন রাতে।
তোমার অনন্ত রাত
স্বপ্ন দেখতে বলে,
বলে কার কাছে ছুটে যাও
ছুটে যাও

Sroter Sheshe

হলদে পথের সলতে আলোয়,
নিভু নিভু প্রায় বৃষ্টি
ফোঁটায়
আপন মাঝেই সৃষ্ট তুকে,
আপন হাতেই নষ্ট না হয়
বুকের ভেতর জমাট আছ,
নিরব স্মৃতি নিরন্তর
বাজে
স্রোতের শেষে তুই একলা
যাবি, ভয় পেয়ে তুই কেন
পালাবি?
ঢেউয়ের সাথে যুঝতে
গিয়ে, ভুলের ভয়ে
ভুলগুলোকে
ভালবাসার আকার দিবি
হলদে পথের সলতে আলোয়,
নিভু নিভু প্রায় বৃষ্টি
ফোঁটায়
আপন মাঝেই সৃষ্ট তুকে,
আপন হাতেই নষ্ট না হয়
বুকের ভেতর জমাট আছ,
নিরব স্মৃতি নিরন্তর
বাজে
স্রোতের শেষে তুই একলা
যাবি, ভয় পেয়ে তুই কেন
পালাবি?
ঢেউয়ের সাথে যুঝতে
গিয়ে, ভুলের ভয়ে
ভুলগুলোকে
ভালবাসার আকার দিবি

Choturtho Matra

আজ ঘুম থেকে উঠে দেখি
পৃথিবীর অপর পাশে,
অন্য কোন দেশে আমার ঘর
আমি অন্য কেউ, অন্য
কোথাও
ভুলে যাব আমি আমাকে
নতুন এক জীবনে
আবার ফিরে সাজাবো আমায়
ভুলগুলোকে মুছে আবার
সেই নতুন দেশে
নতুন কোন বেশে আমার ঘর
যে ভবে অলস হৃদয় জানেনা
কাঁদতে
আর কাঁদাতে পারে না
কাউকে
কোন স্বপ্ন সাজাব না,
কারো স্বপ্নে জড়াব না
নিরবতার আবরণ … আমার
আকাঙ্ক্ষাহীন জীবন ।

Slok

আমাদের যেখানে যেতে

ইচ্ছে করে
সে স্বপ্নটা মুছে দিলে
কেউ মুখোশ পড়বে না।
নিজের ছায়ার বাইরে
যাওয়া যায় না,
এটা মেনে নিলে নির্ঘুম
রাত কাটবে না।

কার জলে ভাসাতে গেলে
ফুল?
কার চোখে হয়েছ নিঃস্ব?
কেন স্বীকার কর, দুঃখ সব
চেতনার ভুল!

তোমার ক্যানভাসের ওই
নীল আর সাদা .
অস্তিত্বে বিঁধে থাকে
বিপর্যস্ত স্মৃতি;
এ সবই পেয়ে যাবে অন্য
দিনের কেউ।
তবুও, আজ রাতে যেতে চাও
জ্যোৎস্নার বনে!

কার জলে ভাসাতে গেলে
ফুল?
কার চোখে হয়েছ নিঃস্ব?
কেন স্বীকার কর, দুঃখ সব
চেতনার ভুল!

কে আঁকে অন্য ছবি

মাঝে মাঝে তোমায় ভেবে
এলোমেলো লাগে সবি
মাঝে মাঝে তোমার চোখে
কে আঁকে অন্য ছবি (২)

কিছুতে তোমার মনটা আমি
বুঝতে পারিনা
এত চেনা তবু যেনো লাগে
অচেনা (২)

মাঝে মাঝে তোমায় ভেবে
এলোমেলো লাগে সবি
মাঝে মাঝে তোমার চোখে
কে আঁকে অন্য ছবি

মাঝে মাঝে আকাশে চেয়ে
উদাসী হয়ে থাক
বুঝিনা যে তখন তুমি কার
কথা যে ভাব

কিছুতে তোমার মনটা আমি
বুঝতে পারিনা
এত চেনা তবু যেনো লাগে
অচেনা (২)

মাঝে মাঝে তোমায় ভেবে
এলোমেলো লাগে সবি
মাঝে মাঝে তোমার চোখে
কে আঁকে অন্য ছবি

মাঝে মাঝে কথার ফাঁকে
হঠাৎ তুমি থেমে যাও
বুঝিনাত যে কথাটি আড়াল
করে যে যাও

কিছুতে তোমার মনটা আমি
বুঝতে পারিনা
এত চেনা তবু যেনো লাগে
অচেনা (২)

মাঝে মাঝে…
মাঝে মাঝে তোমায় ভেবে
এলোমেলো লাগে সবি

Shopath

যদি তুমি মনে করে থাকো
ভুলে গেছি আমি
কত রক্ত পেড়িয়ে তোমায়
পেয়েছি
শত চেষ্টার পরও ওরা
পারেনি
তোমাকে কেড়ে নিতে ।
তোমার কাছে আমি চিরঋণী
তাই আমি…
তোমায় উড়াব বিস্ময়ে
ছড়িয়ে দেব তোমার গর্বিত
কথা
তুলে ধরবো ঐ পতাকা
গাইব সোনার বাংলা
গর্বিত এই প্রেম…
আমার দেশপ্রেম
না বুঝে যে কত বিচার
করেছি, কাঠগড়ায় তুমি
বুঝতে পারিনি আমিও আছি
যেখানে তুমি
না পাওয়া যত প্রবল
ইচ্ছা ছিল তোমার কাছে
যেন আমার ব্যর্থতা
তোমায় ফিরিয়ে দিতে
আজ আমার এই শপথ…
তোমায় উড়াব রঙে…
তোমার রঙে!!

Shamprodayik

জীবনের বাস্তবতায়
অযাচিত পরনিন্দা
বড় কঠিন সত্য,
যাপিত জীবনে ক্লান্ত
মানুষগুলো বিনোদনে
মত্ত...

রাজ্যের যত ক্ষোভ
প্রজ্বলিত করুক সব
সৃষ্টিকে
সৃষ্টি ছড়িয়ে দিক
সীমাহীন স্বপ্নে
স্বপ্নময়তায় ডুবে
থাকুক প্রতিটা মানুষ
জাগতিক তুচ্ছতারা পড়ে
থাকুক অবহেলায়...

Choturtha Matra

আজ ঘুম থেকে উঠে দেখি
পৃথিবীর অপর পাশে,
অন্য কোন দেশে আমার ঘর
আমি অন্য কেউ, অন্য
কোথাও
ভুলে যাব আমি আমাকে
নতুন এক জীবনে
আবার ফিরে সাজাবো আমায়
ভুলগুলোকে মুছে আবার
সেই নতুন দেশে
নতুন কোন বেশে আমার ঘর
যে ভবে অলস হৃদয় জানেনা
কাঁদতে
আর কাঁদাতে পারে না
কাউকে
কোন স্বপ্ন সাজাব না,
কারো স্বপ্নে জড়াব না
নিরবতার আবরণ … আমার
আকাঙ্ক্ষাহীন জীবন

কিছু শিহরণ

গান গেয়ে আমি কি দিতে
পারি?
এই সুরের মূর্ছনার আসলে
কি অর্থ আছে?
পারে না নেভাতে দারিদ্র
এই গান ।
পারেনা থামাতে যুদ্ধ এই
গান ।
তবে আর কেন আমি করি গান?
দেখাতে স্বপ্ন এক
সুন্দর পৃথিবীর ।
আমরা স্বপ্নের জগতের
কিছু মানুষ,
কল্পনায় প্রতিদিন
সুন্দর পৃথিবী গড়ি ।
পারিনা আমরা থামাতে
যুদ্ধ ।
পারিনা আমরা নেভাতে
দারিদ্র ।
তবে আর কেন আমরা করি গান?
দেখাতে স্বপ্ন এক
সুন্দর পৃথিবীর ।
জাগাতে পারি মনের কোনে
আশা
জ্বালাতে পারি অপূর্ব
ভালোবাসা
আর পারি মুছে দিতে কষ্ট
দেহের গভীরে কিছু
শিহরণ।।

নির্বোধের বিচার

কে দিয়েছে তোমায় অধিকার
আমায় নিয়ে অলস কাব্য
লেখার?
আমার চলন যদি বাঁকা হয়
আমিই তো সুখী তবে তোমার
কি?
তোমার বক্র কটাক্ষ থেকে
আমায় মুক্ত করে দাও
আমি চাই না হতে বন্দী
নির্বোধের বিচারে
বৃথা সময় হারিও না আমায়
তোমার মতন করে সাজাতে
আমি চাইনা হতে বন্দী
নির্বোধের বিচারে
আমি হতে চাই আমার মতন
একবার তাকাও নিজের
ভেতরে
যখন তখন যে রঙে যেথায়
সেথায় আমি নৃত্যে মাতি
তা তোমার চোখে যদি
সুশ্রী না হয়
তুমিই বরং শিখিয়ে দাও
কি অধিকার আছে তোমার?
কোন জ্ঞানে তুমি
মহীয়ান?
আমি চাই না হতে বন্দী
নির্বোধের বিচারে
সে জানে না নিঃস্ব সে,
তাই অন্যের মাঝে বেঁচে
থাকে!

Utsha

শূন্য শীতল নিস্তব্ধ
পৃথিবীতে একটি সূক্ষ্ম
উষ্ণতা
বায়ুর সমতা দুলিয়ে ভেসে
আসে এক প্রশান্তি
অনুভূতির চুড়ান্তে
শিহরণ জাগানো এক সুস্বর
ধ্বনি
কখনো বুঝতে পারবোনা,
কখনও প্রকাশ হবে না
জানবো না সুরের
উপলব্ধি, দিতে পারবোনা
দৃঢ় প্রেরণা

Brittalpona

জীবনের আলাপন, কত যে
মায়া
শত মানুষের ভিড়ে
তোমায় পাওয়া
বলেছিলাম ভালোবাসা চাই
ভালোবাসিনা আমি তোমাকে.
বলেছিলাম।
ভালোবাসিনা আমি তোমাকে.
কখনো না!
ভালোবাসিনা আমি তোমাকে.
স্বপ্ন দেখে যাও
ভালোবাসিনা আমি তোমাকে.
একদমই না,
তুমি আমার কে?
ভালোবাসোনা তুমি আমাকে,
কেন?
ভালোবাসোনা তুমি আমাকে.
হয়তো একটু!
ভালোবেসোনা তুমি আমাকে,
আর কখনো চাইনা
ভালোবেসোনা তুমি আমাকে,
একদমই না,
আমি তোমার কে?
আজ তুমি বড়ই আমার আপন
আমার পৃথিবী আজ তোমার
হাতে
তোমার চোখের ভাষায়
বুঝে নেব
ভালোবাসি শুধু তোমাকে
আমি,
ভালোবাসি শুধু তোমাকে,
তবু কখনো বলবো না!
ভালোবাসি শুধু তোমাকে,
শুধু যে তোমায়
ভালোবাসি শুধু তোমাকে,
কখনো বুঝবে না আমি
তোমার যে

Jibikaar Khoje

কেউ কি আছো আমায় মানুষ
বল
হয়তোবা কেউ আমায় বস্তু
ভাবো
এই যে আমি, দেখো, পথের
ধারে
হাতে দুটো ফুল নিয়ে
তোমার দ্বারে
দেখো…
নিষ্ঠুর এ পৃথিবী,
বন্ধুর এ পথে
একা আমায় দেখো
জীবন যুদ্ধে জানি আমি
লড়তে হবে
তবুও লাগে ভয়
জীবনের অর্থ বুঝার আগেই
আমি
জীবিকার খোঁজে
দেখো…
একবার মুখতুলে দেখো
আমাকে
করুণা চাইছি না, চাইছি
দাঁড়াতে
এই দু'টো পায়ে...

ছেঁড়া চাদরে আমার এক
জন্ম ছিল
ক্ষুধা নিয়ে ঘুম
প্রতিরাত লেখা ছিল
এইযে আমি, দেখো, ঘুমিয়ে
পথের ধারে
হারিয়ে গেছে আমার সেই
ছেঁড়া চাদর!
দেখো…
নিষ্ঠুর এ পৃথিবী,
বন্ধুর এ পথে
একা আমায় দেখো
জীবন যুদ্ধে জানি আমি
লড়তে হবে
তবুও লাগে ভয়
জীবনের অর্থ বুঝার আগেই
আমি
জীবিকার খোঁজে
দেখো…
একবার মুখতুলে দেখো
আমাকে
করুণা চাইছি না, চাইছি
দাঁড়াতে
এই দু'টো পায়ে...

Bhalobeshe Niruddeshe

কেন বোঝনা যে তুমি
অভিমানের ফাঁকে,
পেয়েও আমি পাইনা
সারাক্ষন তোমাকে ।

মনে মনে ভাবি
প্রান খুলে বলি,
তোমায় ছাড়া বল
কি করে যে চলি ।

পাশে থাকলেই পৃথিবীটা
পাবো,
তোমায় নিয়ে নিরুদ্দেশে
যাবো । (২ বার)

যদি তুমি থাকো সাথে
জোছনা ছুঁয়ে যাবে
প্রানে ।
তোমায় আজ রাতে ভাসাবো
মন
ভালো করা গানে ।

যদি ভাঙো অভিমান ভুলে
লুকুচুরি,
মন খারাপের মেঘে আলোয়
উরা উরি ।

ভালো যদি বাসও দ্বিধা
কেন তবে,
তুমি চাইলেই কাছে আশা
হবে ।

পাশে থাকলেই পৃথিবীটা
পাবো,
তোমায় নিয়ে নিরুদ্দেশে
যাবো । (২ বার)

যদি তুমি থাকো সাথে
জোছনা ছুঁয়ে যাবে
প্রানে ।
তোমায় আজ রাতে ভাসাবো
মন
ভালো করা গানে ।

কি করে যে থাকো তুমি
দূরে দূরে,
কাছে আসো যদি সব ভেঙ্গে
চুরে ।
খুলে যাবে যতো মনে রাখা
বাঁধা
মন খারাপের কালো হয়ে
যাবে সাদা ।

পাশে থাকলেই পৃথিবীটা
পাবো,
তোমায় নিয়ে নিরুদ্দেশে
যাবো । (২ বার)

যদি তুমি থাকো সাথে
জোছনা ছুঁয়ে যাবে
প্রানে ।
তোমায় আজ রাতে ভাসাবো
মন
ভালো করা গানে 

Kada

Bisshash Jokhon Bondhur Aral
Shartho tokhon mukkho matal
oshomapto kobita
vabna jokhon ondhokare
alor dake vasha khoje…
chena tokhon ochena

amontron prothom tomar
utthan hoito amar
bishorjon ditio amar
bicched tomar amar
kalo shutoey jora hoye
ovinoyer mome puri
ovin groher utshab shikhe
apon groho vule gechi

kothai tumi kothai ami
kothai tumi kothai a.m…!
kothai tumi kothai ami
kothai tumi kothai a.m…!

bishash jokhon torko chobi
bashona bimurto hobi, ohomi
orthovore bertho hobi
nijeke tui ar koto kadabi
bishash keno harabi
tor ovinoyer jiboooon…

অবাক

অবাক চোখে দেখি তুমি
দূর… দূরের নিঝুম দ্বীপ
শেষ বিকেলের আকাশ,
আকাশ জুড়ে সূর্য আঁকা
টিপ
ঐ দূর পাহাড়ের গায়, আকাশ
ছোঁয়া যায়
নিসর্গ ডাকে তোমায় নিথর
নীলিমায়
ঐ নীল সাগরের জ্বল করছে
টলমল
অপূর্ণ হৃদয় তোমায়
খোঁজে, খোঁজে অবিরল

New Post

Mele chaliyan

Mele chaliyan te leke aave chudiyan - 2 vich bava vich hon channa puriyan - 2 hoye ke leja mera guth milke - 2 Ho mele chaliy...

Popular Posts