Saturday, 16 December 2017

চা খাবো না (Cha khabo Na)

শিরোনামঃ চা খাবো না
কন্ঠঃ মিনার
কথাঃ অনিক খান
সুরঃ মিনার
সঙ্গীতায়োজনঃ তাহ্‌সান
অ্যালবামঃ আড়ি


আজকে আমি চাঁদ ছোঁব না
চাঁদের সাথে আড়ি
আজকে আকাশ আকাশ শুধুই
বন্ধ বাড়াবাড়ি


হাওয়ায় আমি ভাসবো না আজ
ভাসবে ধূলিকণা
আজ হবে না হাওয়ার সাথে
আমার বনিবনা


আজকে আমি চা খাব না
ঠান্ডা হবে চায়ের কাপ
আজকে আমি চা খাব না
আজকে আমার মন খারাপ


সাগর তুমি সাগর শুধুই
আজকে তুমি বন্ধু নও
আজকে না হয় ভাটার টানে
অনেক অনেক দূরের হও


তোর বুকে আজ হাঁটবো না পথ
বসবো না তোর পাশে
আজকে আমি একলা হব
স্বপ্ন সর্বনাশে


No comments:

Post a Comment

New Post

Mele chaliyan

Mele chaliyan te leke aave chudiyan - 2 vich bava vich hon channa puriyan - 2 hoye ke leja mera guth milke - 2 Ho mele chaliy...

Popular Posts