Saturday, 16 December 2017

কারণে অকারণে (Karone Okarone)

শিরোনামঃ কারণে অকারণে
কথাঃ ইশতিয়াক আহমেদ
কন্ঠঃ মিনার রহমান
সুরঃ মিনার রহমান
সঙ্গীতায়োজনঃ শাকের রাজা


কারণে অকারণে
নিষেধে বা বারণে
তোমার নামেই যত
জোছনা নিলাম
নিয়মে অনিয়মে
দহনে বা ধারণে
আমায় নিখোঁজ ভাবো
বাঁপাশেই ছিলাম


কারণে অকারণে
নিষেধে বা বারণে
তোমার নামেই যত
জোছনা নিলাম
ভেতরে বাহিরে
দহণে বা ধারণে
আমায় নিখোঁজ ভাবো
বাঁপাশেই ছিলাম


চোখে জল নোনা কি
নিয়ে গেলো জোনাকি কেনো
আমি পথে একা দাঁড়িয়ে
আলোদের পিয়নে
সোডিয়াম নিয়নে যেনো
সবই কোথায় হারিয়ে


আমি তোমার দ্বিধায় বাঁচি
তোমার দ্বিধায় পুড়ে যাই
এমন দ্বিধার পৃথিবীতে
তোমায় চেয়েছি পুরোটাই
আমি তোমার স্বপ্নে বাঁচি
তোমার স্বপ্নে পুড়ে যাই
এমন সাধের পৃথিবীতে
তোমায় চেয়েছি পুরোটাই
জলেতে আগুনে
বর্ষা বা ফাগুনে
তোমার নামে যত
মেঘেদের গান
জাগরণে মিছিলে
কোথায় যে কি ছিলে
আমায় নিখোঁজ ভাবো
নিয়ে অভিমান


No comments:

Post a Comment

New Post

Mele chaliyan

Mele chaliyan te leke aave chudiyan - 2 vich bava vich hon channa puriyan - 2 hoye ke leja mera guth milke - 2 Ho mele chaliy...

Popular Posts