Thursday, 14 December 2017

তুমিময়

কেউ বলেছিল ভালোবাসি
সে ছিল নীল ছুঁয়ে রোদের
হাসি
দিনগুলো ছিল স্বপ্ন
যেমন
স্মৃতিগুলো আজও
অবিনাশী

যতটা পেয়েছি, তার চেয়েও
বেশি
গভীরে হৃদয়ে আমার সব
তুমিময়
কত স্রোত ভেঙ্গেছি,
বাসতে ভালো তোমাকে
আবারো সেই তোমাতে
খুঁজেছি আশ্রয়

বদলে হঠাৎ বিশাদের এই
আকাশ
তবুও দুচোখে খুঁজি
পিছুটান
তোমাকে নিয়ে হাজারো
অভিলাষ
ছুটে যাওয়া তাই ভেঙ্গে
অভিমান
আর কিছুই চাইনি যখন
তোমাকে পেয়েছে এই মন

যতটা পেয়েছি, তার চেয়েও
বেশি
গভীরে হৃদয়ে আমার সব
তুমিময়
কত স্রোত ভেঙ্গেছি,
বাসতে ভালো তোমাকে
আবারও সেই তোমাতে
খুঁজেছি আশ্রয়

সেই চেনা পথ ধরে আগের মত
তোমাকে চাই আরো একবার
ভালোলাগা সময়গুলো এখনও
লেগে আছে দুহাতে আমার
ভাবনার আকাশজুড়ে
তোমায় পাওয়া পুরোটা
সময়।

যতটা পেয়েছি, তার চেয়েও
বেশি
গভীরে হৃদয়ে আমার সব
তুমিময়
কত স্রোত ভেঙ্গেছি,
বাসতে ভালো তোমাকে
আবারও সেই তোমাতে
খুঁজেছি আশ্রয়

যতটা পেয়েছি, তার চেয়েও
বেশি
গভীরে হৃদয়ে আমার সব
তুমিময়
কত স্রোত ভেঙ্গেছি,
বাসতে ভালো তোমাকে
আবারও সেই তোমাতে
খুঁজেছি আশ্রয়

No comments:

Post a Comment

New Post

Mele chaliyan

Mele chaliyan te leke aave chudiyan - 2 vich bava vich hon channa puriyan - 2 hoye ke leja mera guth milke - 2 Ho mele chaliy...

Popular Posts