Thursday, 14 December 2017

আমি সেই সূতো হব

আমি সেই সূতো হব যে
তোমায় আলোকিত করে নিজে
জ্বলে যাব।
আমি সেই নৌকো হব যে
তোমায় পার করে, নিজেই
ডুবে যাব।
হব সেই চোখ যে তোমায়
দেখেই বুজে যাব।
হব সেই সুর যে তোমায়
মাতিয়ে করুণ হব।
হব সেই চাঁদ যে হয়ে গেলে
রাত তোমাকে আলো দেবে
দিন ফিরে এলে আবার
ফুরিয়ে যাব শুধু
ভালবেসো আমায়
জড়িয়ে আমার চোখের
বৃষ্টি আনবো রঙধণু
শুধু আপন থেকো ভালবেসো -
ভালবেসো আমায়।
করে প্রমান মহৎ তোমায়,
হয়ে যাব আমি নগন্য।
এই অপরাধ হলে আমি
অপরাধী, ভেবে নেবো এটাই
পূন্য।
আমি সেই সূতো হব যে
তোমায় আলোকিত করে নিজে
জ্বলে যাব।
আমি সেই নৌকো হব যে
তোমায় পার করে, নিজে
নিজেই ডুবে যাব।
হব সেই চোখ যে তোমায়
দেখেই বুঝে যাব।
হব সেই সুর যে তোমার
মাতিয়ে করুণ হব।
হব সেই চাঁদ যে হয়ে গেলে
রাত তোমাকে আলো দেবে
দিন ফিরে এলে আবার
ফুরিয়ে যাব শুধু
ভালবেসো আমায়।
ঝরিয়ে আমার চোখের
বৃষ্টি আনবো রংধণু
শুধু আপন থেকো ভালবেসো -
ভালবেসো আমায়।

No comments:

Post a Comment

New Post

Mele chaliyan

Mele chaliyan te leke aave chudiyan - 2 vich bava vich hon channa puriyan - 2 hoye ke leja mera guth milke - 2 Ho mele chaliy...

Popular Posts