Wednesday, 13 December 2017

আনন্দগান উঠুক তবে বাজি

আনন্দগান উঠুক তবে বাজি
এবার আমার ব্যথার বাঁশিতে ।
অশ্রুজলের ঢেউয়ের 'পরে আজি
পারের তরী থাকুক ভাসিতে ।।
যাবার হাওয়া ওই-যে উঠেছে, ওগো,ওই-যে উঠেছে,
সারারাত্রি চক্ষে আমার ঘুম যে ছুটেছে ।
হৃদয় আমার উঠছে দুলে দুলে
অকূল জলের অট্টহাসিতে-
কে গো তুমি দাও দেখি তান তুলে
এবার আমার ব্যথার বাঁশিতে ।।
হে অজানা, অজানা সুর নব
বাজাও আমার ব্যথার বাঁশিতে,
হঠাৎ এবার উজান হাওয়ায় তব
পারের তরী থাক্‌-না ভাসিতে ।
কোনো কালে হয় নি যারে দেখা, ওগো, তারি বিরহে
এমন করে ডাক দিয়েছে, ঘরে কে রহে !
বাসার আশা গিয়েছে মোর ঘুরে,
ঝাঁপ দিয়েছি আকাশরাশিতে ।
পাগল, তোমার সৃষ্টিছাড়া সুরে
তান দিয়ো মোর ব্যথার বাঁশিতে ।।

No comments:

Post a Comment

New Post

Mele chaliyan

Mele chaliyan te leke aave chudiyan - 2 vich bava vich hon channa puriyan - 2 hoye ke leja mera guth milke - 2 Ho mele chaliy...

Popular Posts