Wednesday, 13 December 2017

আনন্দধ্বনি জাগাও গগনে

আনন্দধ্বনি জাগাও গগনে ।
কে আছ জাগিয়া পুরবে চাহিয়া,
বলো 'উঠ উঠ' সঘনে গভীরনিদ্রামগনে ।।
হেরো তিমিররজনী যায় ওই, হাসে উষা নব জ্যোতির্ময়ী-
নব আনন্দে, নব জীবনে,
ফুল্ল কুসুমে, মধুর পবনে, বিহগকলকূজনে ।।
হেরো আশার আলোকে জাগে শুকতারা উদয়-অচল-পথে,
কিরণকিরীটে তরুণ তপন উঠিছে অরুণরথে-
চলো যাই কাজে মানবসমাজে, চলো বাহিরিয়া জগতের মাঝে-
থেকো না অলস শয়নে, থেকো না মগন স্বপনে ।।
যায় লাজ ত্রাস, আলস বিলাস কুহক মোহ যায় ।
ওই দূর হয় শোক সংশয় দুঃখ স্বপনপ্রায় ।
ফেলো জীর্ণ চীর, পরো নব সাজ, আরম্ভ করে জীবনের কাজ-
সরল সবল আনন্দমনে, অমল অটল জীবনে ।।

No comments:

Post a Comment

New Post

Mele chaliyan

Mele chaliyan te leke aave chudiyan - 2 vich bava vich hon channa puriyan - 2 hoye ke leja mera guth milke - 2 Ho mele chaliy...

Popular Posts