অর্থ-বিত্ত আর
প্রাচুর্য, যশ-খ্যাতি
ওরা দিতে পারে কি সুখ
তোমায়?
বড় নিষ্ঠুর ওরা!
সুখ আছে তোমার খুব কাছে,
চারিপাশে.
চোখটা মেলে দেখোনা সব
হারাবার আগে!
মায়ের দোয়া, বাবার আদর
প্রেমের স্মৃতি,
বন্ধুদের সাথে আড্ডা
নিজের মাঝে সাফল্যের
চাবিকাঠি
এতটুকু শুধু চাই- সুখে
থাকার মন্ত্র জানি
সবার চোখে তুমি বড় হতে
চাও
সবাই কি চায় বুঝনা
যদি নিজের চোখে তুমি
নিজেকে গড়
পাবে প্রকৃত ঠিকানা
সুখ আছে তোমার খুব কাছে,
চারিপাশে.
চোখটা মেলে দেখোনা সব
হারাবার আগে!
মায়ের দোয়া, বাবার আদর
প্রেমের স্মৃতি,
বন্ধুদের সাথে আড্ডা
নিজের মাঝে সাফল্যের
চাবিকাঠি
এতটুকু শুধু চাই- সুখে
থাকার মন্ত্র জানি
No comments:
Post a Comment