যদি জানতেম
আমার কিসের ব্যথা
তোমায় জানাতাম।
যদি জানতেম
কে যে আমায় কাঁদায়
আমি কী জানি তার নাম॥
যদি জানতেম
আমার কিসের
ব্যথা তোমায় জানাতাম।
যদি জানতেম
কোথায় যে হাত বাড়াই মিছে ফিরি আমি কাহার পিছে
সব যেন মোর বিকিয়ে
ছে, পাই নি তাহার দাম॥
যদি জানতেম আমার কিসের
ব্যথা তোমায় জানাতাম।
যদি জানতেম
এই বেদনার ধন সে কোথায় ভাবি জনম ধরে।
ভুবন ভরে আছে যেন, পাইনে
জীবন ভরে
সুখ যারে কয় সকল জনে বাজাই তারে ক্ষণে ক্ষণে--
গভীর সুরে "চাই নে' 'চাই নে' বাজে অবিশ্রাম
যদি জানতেম আমার কিসের ব্যথা তোমায় জানাতাম। যদি জানতেম কে যে আমায় কাঁদায় আমি কী জানি তার নাম॥ যদি জানতেম
যদি জানতেম আমার কিসের ব্যথা তোমায় জানাতাম। যদি জানতেম কে যে আমায় কাঁদায় আমি কী জানি তার নাম॥ যদি জানতেম
No comments:
Post a Comment