Sunday, 10 December 2017

এসো হে (Eso Hey)

আজি দখিন-দুয়ার খোলা – এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো । দিব হৃদয়দোলায় দোলা,
এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো ॥ নব শ্যামল শোভন রথে এসো বকুলবিছানো পথে, এসো বাজায়ে ব্যাকুল বেণু মেখে পিয়ালফুলের রেণু, এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো ॥ এসো ঘনপল্লবপুঞ্জে এসো হে, এসো হে, এসো হে । এসো বনমল্লিকাকুঞ্জে এসো হে, এসো হে, এসো হে । মৃদু মধুর মদির হেসে এসো পাগল হাওয়ার দেশে, তোমার উতলা উত্তরীয় তুমি আকাশে উড়ায়ে দিয়ো এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত, এসো ॥

No comments:

Post a Comment

New Post

Mele chaliyan

Mele chaliyan te leke aave chudiyan - 2 vich bava vich hon channa puriyan - 2 hoye ke leja mera guth milke - 2 Ho mele chaliy...

Popular Posts