Sunday, 10 December 2017

আজ কিছুতেই যায় না

আজ কিছুতেই যায় না মনের ভার,
দিনের আকাশ মেঘে অন্ধকার- হায় রে ।
মনে ছিল আসবে বুঝি, আমায় সে কি পায় নি খুঁজি-
না-বলা তার কথাখানি জাগায় হাহাকার ।।
সজল হাওয়ায় বারে বারে
সারা আকাশ ডাকে তারে ।
বাদল-দিনের দীর্ঘশ্বাসে জানায় আমায় ফিরবে না সে-
বুক ভরে সে নিয়ে গেল বিফল অভিসার ।।

No comments:

Post a Comment

New Post

Mele chaliyan

Mele chaliyan te leke aave chudiyan - 2 vich bava vich hon channa puriyan - 2 hoye ke leja mera guth milke - 2 Ho mele chaliy...

Popular Posts