আজ দখিনবাতাসে
নাম-না-জানা কোন্ বনফুল
ফুটল বনের ঘাসে ।
ঋতুরাজ
ও মোর পথের সাথি,পথে পথে
গোপনে যায় আসে ।
বনপথ
কৃষ্ণচূড়া চূড়ায় সাজে
বকুল তোমার মালার মাঝে,
শিরীষ তোমার ভরবে সাজি -
ফুটেছে সেই আশে ।
ঋতুরাজ
এ মোর পথের বাঁশির সুরে সুরে
লুকিয়ে কাঁদে হাসে ।
বনপথ
ওরে দেখ বা নাই দেখ, ওরে
যাও বা না যাও ভুলে ।
ওরে নাই-বা দিলে দোলা, ওরে
নাই-বা নিলে তুলে ।
সভায় তোমার ও কেহ নয়,
ওর সাথে নেই ঘরের প্রণয়,
যাওয়া-আসার আভাস নিয়ে
রয়েছে এক পাশে ।
ঋতুরাজ
ওগো ওর সাথে মোর প্রাণের কথা
নিশ্বাসে নিশ্বাসে ।
Sunday, 10 December 2017
আজ দখিনবাতাসে
Subscribe to:
Post Comments (Atom)
New Post
Mele chaliyan
Mele chaliyan te leke aave chudiyan - 2 vich bava vich hon channa puriyan - 2 hoye ke leja mera guth milke - 2 Ho mele chaliy...
Popular Posts
-
চল বলে ফেলি কত কথাকলি জন্মেছে বলতে তোমায় তোমাকে চাই।। ঝলসানো রাতের এ পোড়া বরাতে তুমি আমার অন্ধকার আর রোশনাই।। কার্নিশে আলতা...
-
মাফিয়া মিডিয়া, রাজা ধিরাজ পা চাটছে সুশিল সমাজ... প্রেত আত্মার পেটেন্ট নেওয়া পচা কবর, ভুল খবর, পবিত্র ভোর... মাফিয়া মিডিয়া, রাজা ধিরাজ প...
-
সততার বিলাসিতা আর নয়, এটা যুদ্ধ জিতবার সময়, দেয়ালে যদি পিঠ ঠেকে যায়, তবে ঘুরে দাঁড়াতে হয়... মূল্যবোধের ভীষণ অবক্ষয়, তারও দায়ভার কাঁধে ন...
No comments:
Post a Comment