Sunday, 10 December 2017

আঘাত করে নিলে জিনে

আঘাত করে নিলে জিনে,
কাড়িলে মন দিনে দিনে।।
সুখের বাধা ভেঙে ফেলে তবে আমার প্রাণে এলে-
বারে বারে মরার মুখে অনেক দুখে নিলেম চিনে।।
তুফান দেখে ঝড়ের রাতে
ছেড়েছি হাল তোমার হাতে।
বাটের মাঝে, হাটের মাঝে, কোথাও আমায় ছাড়লে না-যে-
যখন আমার সব বিকালো তখন আমায় নিলে কিনে।।

No comments:

Post a Comment

New Post

Mele chaliyan

Mele chaliyan te leke aave chudiyan - 2 vich bava vich hon channa puriyan - 2 hoye ke leja mera guth milke - 2 Ho mele chaliy...

Popular Posts