আগে চল্, আগে চল্ ভাই!
পড়ে থাকা পিছে, মরে থাকা মিছে, বেঁচে মরে কিবা ফল ভাই।।
প্রতি নিমেষেই যেতেছে সময়, দিন ক্ষণ চেয়ে থাকা কিছু নয়-
'সময় সময়' ক'রে পাঁজি পুঁথি ধ'রে সময় কোথা পাবি বল্ ভাই।।
পিছায়ে যে আছে তারে ডেকে নাও নিয়ে যাও সাথে করে-
কেহ নাহি আসে, একা চলে যাও মহত্বের পথ ধরে।
পিছু হতে ডাকে মায়ার কাঁদন, ছি'ড়ে চলে যাও মোহের বাঁধন-
সাধিতে হইবে প্রাণের সাধন, মিছে নয়নের জল ভাই।।
চিরদিন আছি ভিখারির বেশে জগতের পথপাশে-
যারা চলে যায় কৃপাচোখে চায়, পদধুলা উড়ে আসে।
ধূলিশয্যা ছাড়ি ওঠো ওঠো সবে, মানবের সাথে যোগ দিতে হবে-
তা যদি না পারো চেয়ে দেখো তবে, ওই আছে রসাতল ভাই।।
Sunday, 10 December 2017
আগে চল্, আগে চল্ ভাই
Subscribe to:
Post Comments (Atom)
New Post
Mele chaliyan
Mele chaliyan te leke aave chudiyan - 2 vich bava vich hon channa puriyan - 2 hoye ke leja mera guth milke - 2 Ho mele chaliy...
Popular Posts
-
চল বলে ফেলি কত কথাকলি জন্মেছে বলতে তোমায় তোমাকে চাই।। ঝলসানো রাতের এ পোড়া বরাতে তুমি আমার অন্ধকার আর রোশনাই।। কার্নিশে আলতা...
-
মাফিয়া মিডিয়া, রাজা ধিরাজ পা চাটছে সুশিল সমাজ... প্রেত আত্মার পেটেন্ট নেওয়া পচা কবর, ভুল খবর, পবিত্র ভোর... মাফিয়া মিডিয়া, রাজা ধিরাজ প...
-
সততার বিলাসিতা আর নয়, এটা যুদ্ধ জিতবার সময়, দেয়ালে যদি পিঠ ঠেকে যায়, তবে ঘুরে দাঁড়াতে হয়... মূল্যবোধের ভীষণ অবক্ষয়, তারও দায়ভার কাঁধে ন...
No comments:
Post a Comment