Thursday, 14 December 2017

বন্ধন

বন্ধন সেতো হয়না পুরনো
সম্পর্কগুলোর বয়স হয়না
কোন
চাওয়া পাওয়াগুলো যায় না
হারিয়ে
অনুভূতি সেতো যায় না
হারিয়ে,
এক পা দুই পা করে পথ চলা
নন্দিত পৃথিবীর পথ ধরে...
অদৃশ্য সূতোয় বাধা পড়ে
প্রতিমুহূর্তে তাই
স্বপ্ন সাজাই
আর ভালবাসার সংজ্ঞা
খুঁজে যাই
কিছু কিছু প্রিয় মুখ,
কিছু হাসি নিয়ে
আরো একটু বেশী চেয়েছি
বেঁচে থাকতে
কিছু কিছু অবয়ব মায়া
খুঁজে নিতে
মুহূর্তগুলো চোখ মেলে
থাকে
চেনা কণ্ঠের সেই চেনা
ডাকে
সবটুকু চেতনা কান পেতে
থাকে
প্রতি মুহূর্তে তাই আজ
স্বপ্ন সাজাই
ভালোবাসার স্পর্শ
খুঁজে যাই!

No comments:

Post a Comment

New Post

Mele chaliyan

Mele chaliyan te leke aave chudiyan - 2 vich bava vich hon channa puriyan - 2 hoye ke leja mera guth milke - 2 Ho mele chaliy...

Popular Posts