আকাশ আমায় ভরল আলোয়,
আকাশ আমি ভরব গানে ।
সুরের আবীর হানব হাওয়ায়,
নাচের আবীর হাওয়ায় হানে ।।
ওরে পলাশ, ওরে পলাশ,
রাঙা রাঙা শিখায় শিখায়
দিকে দিকে আগুন জ্বলাস-
আমার মনের রাগ রাগিণী
রাঙা হল রঙিন তানে ।।
দখিন-হাওয়ায় কুসুমবনের
বুকের কাঁপন থামে না যে ।
নীল আকাশে সোনার আলোয়
কচি পাতার নূপুর বাজে।
ওরে শিরীষ, ওরে শিরীষ,
মৃদু হাসির অন্তরালে
গন্ধজালে শূন্য ঘিরিস-
তোমার গন্ধ আমার কন্ঠে
আমার হৃদয় টেনে আনে ।।
Sunday, 10 December 2017
আকাশ আমায় ভরল আলোয়
Subscribe to:
Post Comments (Atom)
New Post
Mele chaliyan
Mele chaliyan te leke aave chudiyan - 2 vich bava vich hon channa puriyan - 2 hoye ke leja mera guth milke - 2 Ho mele chaliy...
Popular Posts
-
চল বলে ফেলি কত কথাকলি জন্মেছে বলতে তোমায় তোমাকে চাই।। ঝলসানো রাতের এ পোড়া বরাতে তুমি আমার অন্ধকার আর রোশনাই।। কার্নিশে আলতা...
-
মাফিয়া মিডিয়া, রাজা ধিরাজ পা চাটছে সুশিল সমাজ... প্রেত আত্মার পেটেন্ট নেওয়া পচা কবর, ভুল খবর, পবিত্র ভোর... মাফিয়া মিডিয়া, রাজা ধিরাজ প...
-
সততার বিলাসিতা আর নয়, এটা যুদ্ধ জিতবার সময়, দেয়ালে যদি পিঠ ঠেকে যায়, তবে ঘুরে দাঁড়াতে হয়... মূল্যবোধের ভীষণ অবক্ষয়, তারও দায়ভার কাঁধে ন...
No comments:
Post a Comment