আজি যে রজনী যায় ফিরাইব তায় কেমনে ।
নয়নের জল ঝরিছে বিফল নয়নে ।।
এ বেশভূষণ লহো সখী, লহো, এ কুসুমমালা হয়েছে অসহ-
এমন যামিনী কাটিল বিরহশয়নে ।।
বৃথা অভিসারে এ যমুনাপারে এসেছি,
বহি বৃথা মনো-আশা এত ভালোবাসা বেসেছি ।
শেষে নিশিশেষে বদন মলিন, ক্লান্তচরণ, মন উদাসীন,
ফিরিয়া চলেছি কোন্ সুখহীন ভবনে ।।
ভোলা ভালো তবে, কাঁদিয়া কী হবে মিছে আর ।
যদি যেতে হল হায় প্রাণ কেন চায় পিছে আর ।
কুঞ্জদুয়ারে অবোধের মতো রজনীপ্রভাতে বসে রব কত-
এবারের মতো বসন্ত গত জীবনে ।।
Tuesday, 12 December 2017
আজি যে রজনী যায় ফিরাইব
Subscribe to:
Post Comments (Atom)
New Post
Mele chaliyan
Mele chaliyan te leke aave chudiyan - 2 vich bava vich hon channa puriyan - 2 hoye ke leja mera guth milke - 2 Ho mele chaliy...
Popular Posts
-
চল বলে ফেলি কত কথাকলি জন্মেছে বলতে তোমায় তোমাকে চাই।। ঝলসানো রাতের এ পোড়া বরাতে তুমি আমার অন্ধকার আর রোশনাই।। কার্নিশে আলতা...
-
মাফিয়া মিডিয়া, রাজা ধিরাজ পা চাটছে সুশিল সমাজ... প্রেত আত্মার পেটেন্ট নেওয়া পচা কবর, ভুল খবর, পবিত্র ভোর... মাফিয়া মিডিয়া, রাজা ধিরাজ প...
-
সততার বিলাসিতা আর নয়, এটা যুদ্ধ জিতবার সময়, দেয়ালে যদি পিঠ ঠেকে যায়, তবে ঘুরে দাঁড়াতে হয়... মূল্যবোধের ভীষণ অবক্ষয়, তারও দায়ভার কাঁধে ন...
No comments:
Post a Comment