তুই চাইলে হবো নদী,
সেখানে নামিস যদি,
পড়বো চাঁদ হয়ে গলে
তুই জোছনা পোহালে।
তুই চাইলে হবো নদী,
সেখানে নামিস যদি,
পড়বো চাঁদ হয়ে গলে,
তুই জোছনা পোহালে।
তুই চাইলে আকাশ নীল,
ভেঙে হই গাংচিল,
সমুদ্দুর দেবো পাড়ি,
কথা দে যাবি না আমায়
ছাড়ি!
বিনিদ্র আমি হারাবো
ঘুমে,
কথা দিস যদি স্বপ্নে
আসবি নেমে।
গতিময় তাললয় হীন এ ভূবন,
ছন্দ দিতে আয় নিয়ে সেই
আলাপন।
বলবো তোর মত,
চলবো তোর মত,
অবাধ্য হবো না,
দেবো না দূর পাড়ি।
কথা দে যাবি না আমায়
ছাড়ি!
তুই চাইলে হবো সেই বাধ
ভাঙা সুর,
লিখে দিলে সেই সুরে তোর
ইচ্ছে নূপুর,
তুই চাইলে লিখি বোকা
বোকা কবিতা,
এই জল রং তুলোয়ে আঁকি
ছবিটা।
বলবো তোর মত,
চলবো তোর মত,
অবাধ্য হবো না,
দেবো না দূর পাড়ি।
কথা দে যাবি না আমায়
ছাড়ি!
তুই চাইলে হবো নদী
সেখানে নামিস যদি
পড়বো চাঁদ হয়ে গলে
তুই জোছনা পোহালে।
তুই চাইলে হবো নদী
সেখানে নামিস যদি
পড়বো চাঁদ হয়ে গলে
তুই জোছনা পোহালে।
তুই চাইলে আকাশ নীল,
ভেঙে হই গাং চিল,
সমুদ্দুর দেবো পাড়ি,
কথাদে যাবি না আমায়
ছাড়ি!
No comments:
Post a Comment