Sunday, 10 December 2017

আছ আকাশ-পানে তুলে মাথা

আছ আকাশ-পানে তুলে মাথা,
কোলে আধেকখানি মালা গাঁথা।
ফাগুনবেলায় বহে আনে আলোর কথা ছায়ার কানে,
তোমার মনে তারি সনে ভাবনা যত ফেরে যা-তা।
কাছে থেকে রইলে দূরে,
কায়া মিলায় গানের সুরে।
হারিয়ে-যাওয়া হৃদয় তব মূর্তি ধরে নব নব-
পিয়ালবনে উড়ালো চুল, বকুলবনে আঁচল পাতা।

No comments:

Post a Comment

New Post

Mele chaliyan

Mele chaliyan te leke aave chudiyan - 2 vich bava vich hon channa puriyan - 2 hoye ke leja mera guth milke - 2 Ho mele chaliy...

Popular Posts