Sunday, 10 December 2017

আলস্

সেই গ্রীষ্মের সকালগুলোতে 
পর্দা ঠেলে সরিয়ে
হাওয়া দিল ভাসিয়ে
হাওয়া দিল ভাসিয়ে
তখন আমার এ বিছানা ঘুম
ছাড়েনি চোখের কোল
আর হাওয়াতে লাগালো দোল
হাওয়াতে লাগালো দোল

তখন আবার এ মন জাগে
কোন অচেনা সংরাগে
যেন তুলো সেজে আকাশ পথে দিতে হবে পাড়ি

তুমি আঁচল পেতে রাখো না
আমি আসছি চলে
তুমি চোখ বুঁজো না, বুঁজো না
আমি এলাম বলে।

এখনো সময় অনেক বাকি, ও ও ও ও ও ও ...

আমার মনের এ গোপন পথে
আজও সে বাউন্ডুলে
চোখ রেখে কাটা ঘুড়িতে
হঠাৎ যায় হারিয়ে 
আমার মনের গভীরতাকে
অনুভূতির আঙুলে
স্পর্শ করে দেখোনি
স্পর্শ করে দেখোনি

তখন আবার এ মন জাগে
কোন অচেনা সংরাগে
যেন তুলো সেজে আকাশ পথে দিতে হবে পাড়ি

তুমি আঁচল পেতে রাখো না
আমি আসছি চলে
তুমি চোখ বুঁজো না, বুঁজো না
আমি এলাম বলে।

এখনো সময় অনেক বাকি, ও ও ও ও ও ও

No comments:

Post a Comment

New Post

Mele chaliyan

Mele chaliyan te leke aave chudiyan - 2 vich bava vich hon channa puriyan - 2 hoye ke leja mera guth milke - 2 Ho mele chaliy...

Popular Posts