আকাশে আজ কোন্ চরণের আসা-যাওয়া ।
বাতাসে আজ কোন্ পরশের লাগে হাওয়া ।।
অনেক দিনের বিদায়বেলায় ব্যাকুল বাণী
আজ উদাসীর বাঁশির সুরে কে দেয় আনি-
বনের ছায়ায় তরুণ চোখের করুণ চাওয়া ।।
কোন্ ফাগুনে যে ফুল ফোটা হল সারা
মউমাছিদের পাখায় পাখায় কাঁদে তারা ।
বকুলতলায় কাজ-ভোলা সেই কোন্ দুপুরে
যে-সব কথা ভাসিয়ে দিলেম গানের সুরে
ব্যথায় ভ'রে ফিরে আসে সে গান গাওয়া ।।
Sunday, 10 December 2017
আকাশে আজ কোন্ চরণের
Subscribe to:
Post Comments (Atom)
New Post
Mele chaliyan
Mele chaliyan te leke aave chudiyan - 2 vich bava vich hon channa puriyan - 2 hoye ke leja mera guth milke - 2 Ho mele chaliy...
Popular Posts
-
চল বলে ফেলি কত কথাকলি জন্মেছে বলতে তোমায় তোমাকে চাই।। ঝলসানো রাতের এ পোড়া বরাতে তুমি আমার অন্ধকার আর রোশনাই।। কার্নিশে আলতা...
-
মাফিয়া মিডিয়া, রাজা ধিরাজ পা চাটছে সুশিল সমাজ... প্রেত আত্মার পেটেন্ট নেওয়া পচা কবর, ভুল খবর, পবিত্র ভোর... মাফিয়া মিডিয়া, রাজা ধিরাজ প...
-
সততার বিলাসিতা আর নয়, এটা যুদ্ধ জিতবার সময়, দেয়ালে যদি পিঠ ঠেকে যায়, তবে ঘুরে দাঁড়াতে হয়... মূল্যবোধের ভীষণ অবক্ষয়, তারও দায়ভার কাঁধে ন...
No comments:
Post a Comment