Thursday, 14 December 2017

আপন হতে বাহির হয়ে

আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া,
বুকের মাঝে বিশ্বলোকের পাবি সাড়া ।।
এই-যে বিপুল ঢেউ লেগেছে তোর মাঝেতে উঠুক নেচে,
সকল পরান দিক-না নাড়া ।।
বোস্‌-না ভ্রমর, এই নীলিমায় আসন লয়ে
অরুণ-আলোর স্বর্ণরেণু-মাখা হয়ে ।
যেখানেতে অগাধ ছুটি মেল্‌ সেথা তোর ডানাদুটি
সবার মাঝে পাবি ছাড়া ।।

No comments:

Post a Comment

New Post

Mele chaliyan

Mele chaliyan te leke aave chudiyan - 2 vich bava vich hon channa puriyan - 2 hoye ke leja mera guth milke - 2 Ho mele chaliy...

Popular Posts