Thursday, 14 December 2017

চোখের ব্যাকরণ

গভীরতার দিক দিয়ে
সাগরেরই জল
ভাষার কথা বলতে গেলে
কাব্যেরই মহল
চঞ্চলতার প্রলেপ তলে
রহস্যেরই দ্বীপ
দুঃসাধ্য তারে একেবারে
করাও নিরীখ
পারবে কি করতে হিসেব,
করতে নিরুপণ
তোমার দু'টি চোখের মাঝে
কত ব্যাকরণ
শত চেষ্টা করেও তাকে
যায়না ধরে রাখা
সভ্য চোখের চিত্রপটে
হাজার ছবি আঁকা।

No comments:

Post a Comment

New Post

Mele chaliyan

Mele chaliyan te leke aave chudiyan - 2 vich bava vich hon channa puriyan - 2 hoye ke leja mera guth milke - 2 Ho mele chaliy...

Popular Posts