Thursday, 14 December 2017

Attohonon

চলে গেছো তুমি দৃষ্টির
অগোচরে
প্রতিবাদ করিনি একবারও
অস্পৃশ্য তুমি অন্য
জগতে
কষ্টের খোরাক মাত্র
অস্ফুট এই কষ্ট লুকিয়ে
আলতো করে আমি ডাকছি
জানি আসবেনা তবু যেন
আজও
তোমার প্রেমে আমি মত্ত
ভুল ছিল না তোমার জানি
বন্ধ বইয়ে তুমি বন্দী
জানি
স্বপ্ন মোদের
বাস্তবতার
কাছে এসে হেরে গেল
শান্ত মনে ভ্রান্ত হব
প্রেমিক আমি
শেষ একটা বারের মত
ছুটন্ত আমি পথপ্রান্ত
অনন্তদিনে
প্রেমেই আমার সমাধি
তোমার সাথে এবন্ধন আমার
জন্মান্তরের
আসছি আমি…
একটু একটু করে আসছি আমি
আসছি আমি তোমার কাছে!

আজ মনে পরে সেই প্রথম
চিঠি
আরো মনে পড়ে সেই প্রথম
গোলাপ
আজ মনে পরে সেই
বৃষ্টিভেজা রাত
আরও মনে পরে সেই
সমুদ্রে সুপ্রভাত
ভুল ছিল না তোমার জানি
বন্ধ বইয়ে তুমি বন্দী
জানি
স্বপ্ন মোদের
বাস্তবতার
কাছে এসে হেরে গেল
শান্ত মনে ভ্রান্ত হব
প্রেমিক আমি
শেষ একটা বারের মত
ছুটন্ত আমি পথপ্রান্ত
অনন্তদিনে
প্রেমেই আমার সমাধি
তোমার সাথে এবন্ধন আমার
জন্মান্তরের
আসছি আমি…
একটু একটু করে আসছি আমি
আসছি আমি তোমার কাছে
তোমার কাছে আসছি আমি আর
একটু পরে!

No comments:

Post a Comment

New Post

Mele chaliyan

Mele chaliyan te leke aave chudiyan - 2 vich bava vich hon channa puriyan - 2 hoye ke leja mera guth milke - 2 Ho mele chaliy...

Popular Posts