আমি এত যে তোমায় ভালোবেসেছি
আমি এত যে তোমায় ভালোবেসেছি
তবু মনে হয় সে যেন তো কিছু নয়
কেন আরো ভালোবেসে যেতে পারেনা হৃদয়
আমি এত যে তোমায় ভালোবেসেছি।
তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেপে ওঠে ওই
তোমার অধরে ওগো যে হাসির মধুমায়া ফোটে ওই
তারা এই অভিমান বোঝেনা আমার
বলে তুমিতো আমায় ভালোবেসেছো
শুধু আমার গোপন ব্যাথা কেদে কেদে কয়
কেন আরো ভালোবেসে যেতে পারেনা হৃদয়
No comments:
Post a Comment