Saturday, 9 December 2017

অশান্তি আজ হানল (Osanti Aj Hanal)

অশান্তি আজ হানল এ কী দহনজ্বালা ।
বিঁধল হৃদয় নিদয় বাণে
বেদন-ঢালা ।
বক্ষে জ্বালায় অগ্নিশিখা,
চক্ষি কাঁপায় মরীচিকা,
মরণ-সুতোয় গাঁথল কে মোর
বরণমালা ।
চেনা ভুবন হারিয়ে গেল
স্বপন-ছায়াতে
ফাগুন-দিনের পলাশরঙের
রঙিন মায়াতে ।
যাত্রা আমার নিরুদ্দেশা,
পথ-হারানোর লাগল নেশা,
অচিন দেশে এবার আমার
যাবার পালা ।

No comments:

Post a Comment

New Post

Mele chaliyan

Mele chaliyan te leke aave chudiyan - 2 vich bava vich hon channa puriyan - 2 hoye ke leja mera guth milke - 2 Ho mele chaliy...

Popular Posts