Saturday, 9 December 2017

অল্প লইয়া থাকি (Alpo Loia Thaki)

অল্প লইয়া থাকি, তাই মোর যাহা যায় তাহা যায় ।
কণাটুকু যদি হারায় তা লয়ে প্রাণ করে 'হায় হায়'।।
নদীতটসম কেবলই বৃথাই প্রবাহ আঁকড়ি রাখিবারে চাই,
একে একে বুকে আঘাত করিয়া ঢেউগুলি কোথা ধায় ।।
যাহা যায় আর যাহা-কিছু থাকে সব যদি দিই সপিঁয়া তোমাকে
তবে নাহি ক্ষয়, সবই জেগে রয় তব মহা মহিমায় ।
তোমাতে রয়েছে কত শশী ভানু, হারায় না কভু অণু পরমাণু,
আমারই ক্ষুদ্র হারাধনগুলি রবে না কি তব পায় ।।

No comments:

Post a Comment

New Post

Mele chaliyan

Mele chaliyan te leke aave chudiyan - 2 vich bava vich hon channa puriyan - 2 hoye ke leja mera guth milke - 2 Ho mele chaliy...

Popular Posts