Saturday, 9 December 2017

অন্ধকারের মাঝে (Ondhokarer Majhe)

অন্ধকারের মাঝে আমায় ধরেছ দুই হাতে ।
কখন্‌ তুমি এলে, হে নাথ, মৃদ চরণপাতে ?।
ভেবেছিলেম, জীবনস্বামী, তোমায় বুঝি হারাই আমি-
আমায় তুমি হারাবে না বুঝেছি আজ রাতে ।।
যে নিশীথে আপন হাতে নিবিয়ে দিলেম আলো
তারি মাঝে তুমি তোমার ধ্রুবতারা জ্বালো ।
তোমার পথে চলা যখন ঘুচে গেল, দেখি তখন
আপনি তুমি আমার পথে লুকিয়ে চল সাথে ।

No comments:

Post a Comment

New Post

Mele chaliyan

Mele chaliyan te leke aave chudiyan - 2 vich bava vich hon channa puriyan - 2 hoye ke leja mera guth milke - 2 Ho mele chaliy...

Popular Posts