Saturday, 9 December 2017

অবেলায় যদি এসেছ (Obelai Jodi Asecho)

অবেলায় যদি এসেছ আমার বনে দিনের বিদায়ক্ষণে
গেয়ো না, গেয়ো না চঞ্চল গান ক্লান্ত এ সমীরণে ।।
ঘন বকুলের ম্লান বীথিকায়
শীর্ণ যে ফুল ঝ'রে ঝ'রে যায়
তাই দিয়ে হার কেন গাঁথ হায়, লাজ বাসি তায় মনে ।
চেয়ো না, চেয়ো না মোরে দীনতায় হেলায় নয়নকোণে ।।
এসো এসো কাল রজনীর অবসানে প্রভাত-আলোর দ্বারে ।
যেয়ো না, যেয়ো না অকালে হানিয়া সকালের কলিকারে ।
এসো এসো যদি কভু সুসময়
নিয়ে আসে তার ভরা সঞ্চয়,
চিরনবীণের যদি ঘটে জয়- সাজি ভরা হয় ধনে ।
নিয়ো না, নিয়ো না মোরে পরিচয় এ ছায়ার আবরণে ।।

No comments:

Post a Comment

New Post

Mele chaliyan

Mele chaliyan te leke aave chudiyan - 2 vich bava vich hon channa puriyan - 2 hoye ke leja mera guth milke - 2 Ho mele chaliy...

Popular Posts