Saturday, 9 December 2017

অমল ধবল পালে (Amal Dhobol Pale)

অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া ।
দেখি নাই কভু দেখি নাই এমন তরণী-বাওয়া ।।
কোন্‌ সাগরের পার হতে আনে কোন্‌ সুদুরের ধন
ভেসে যেতে চায় মন,
ফেলে যেতে চায় এই কিনারায় সব চাওয়া পাওয়া ।
দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী-বাওয়া ।।
পিছনে ঝরিছে ঝরঝর জল, গুরুগুরু দেয়া ডাকে,
মুখে এসে পড়ে অরুণকিরণ ছিন্ন মেঘের ফাঁকে ।
ওগো কান্ডারী, কে গো তুমি, কার হাসিকান্নার ধন
ভেবে মরে মোর মন -
কোন্‌ সুরে আজ বাঁধিবে যন্ত্র, কী মন্ত্র হবে গাওয়া ।
দেখি নাই কভু দেখি নাই এমন তরণী-বাওয়া ।।

No comments:

Post a Comment

New Post

Mele chaliyan

Mele chaliyan te leke aave chudiyan - 2 vich bava vich hon channa puriyan - 2 hoye ke leja mera guth milke - 2 Ho mele chaliy...

Popular Posts